পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান। তিনি জানান, মঙ্গলবার দুপুরে পিএসসি চেয়ারম্যান তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অধ্যাপক মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পিএসসির নেতৃত্বে পরিবর্তনের ধারাবাহিকতায় তাঁকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
বিজ্ঞাপন
এর পরদিন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর তিনি সরকারি চাকরিতে নিয়োগের সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন। বিশেষ করে নিয়োগ পরীক্ষা, বিসিএসসহ বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কমিশনের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত।








