সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের অধিকার ও তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল সংলাপে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, জুলাই আন্দোলনে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে তাদের যথাযথ স্বীকৃতি ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়নি। অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে ক্ষমতায়নের সুযোগ দিলেও বৃহত্তর তরুণ সমাজের একটি অংশকে প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।
তিনি বলেন, ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছিল। তবে সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। তরুণরা সরাসরি ক্ষমতার অংশ হওয়ার পরিবর্তে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখলে পরিস্থিতি আরও ভিন্ন হতে পারত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন দেশ ও খাত খোঁজার পাশাপাশি শিক্ষিত তরুণদের কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে। একই সঙ্গে জাপানসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ঋণসহায়তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাইবার আইন সংস্কারের পাশাপাশি নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য এবং উগ্র রাজনৈতিক আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করতে শুধু অংশগ্রহণের সুযোগ দিলেই হবে না; সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও কার্যকর ক্ষমতা দিতে হবে। প্রয়োজনের সময়ে নারীদের সামনে রাখা হলেও ক্ষমতার জায়গায় তাদের যথাযথ অবস্থান নিশ্চিত করা হয় না।








