Logo

চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৭:৩২
চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে
ছবি: সংগৃহীত

চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট শিক্ষাখাতে বাস্তবায়ন করছে সরকার। শিক্ষাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার পাশাপাশি জীবনঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের চাকরির বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বা মূল্যায়নের ক্ষেত্রে শুধু গবেষণার বিষয়টি বিবেচনা করলেই হবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোন খাতে অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। এসব তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হলে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করতে সহায়ক হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকার দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাকরির বাজারের সঙ্গে শিক্ষার কার্যকর সংযোগ তৈরি করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD