নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, প্রজ্ঞাপন জারি

শপথ নেওয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের পর সরকারি গেজেটও জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতি পেয়ে এবার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো।








