মন্ত্রিত্ব ছেড়ে নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে মন্ত্রী পদমর্যাদায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অপর প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।
নতুন দায়িত্বে থাকা অবস্থায় তিনি মন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
মন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।








