ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন নির্দেশনা বিআরটিএর

ড্রাইভিং লাইসেন্সসহ মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদে জরিমানা ছাড়ের সুযোগ আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত মূল কর ও ফি জমা দিয়ে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির ভিত্তিতে সব ধরনের মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত জরিমানা দিতে হবে না; শুধু মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করলেই সেবা নেওয়া যাবে।
এই সুবিধার আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে ২৯ অক্টোবর ২০২৬-এর সময়সীমাকে শেষবারের মতো বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এরপর একই সুবিধা আবার বাড়ানো হবে কি না, সে বিষয়ে বর্তমানে কোনো ঘোষণা নেই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রজ্ঞাপনটিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
ফলে যেসব মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন বা রুট পারমিটের মেয়াদ শেষ হয়েছে কিংবা যাদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা প্রয়োজন, তারা ২৯ অক্টোবরের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট কাগজপত্র নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন।








