Logo

বাইকসহ সব মোটরযানের জন্য সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৭:০০
বাইকসহ সব মোটরযানের জন্য সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা
ছবি: সংগৃহীত

হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত উচ্চশব্দের হর্ন ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এ ধরনের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় জানায়, গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তির আলোকে এই সতর্কতা পুনরায় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধির কথা উল্লেখ করে বলা হয়, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক বাহনের গাড়ি, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে বহুস্বরের হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার বা বিকট শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র স্থাপন ও ব্যবহার আইনত নিষিদ্ধ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিআরটিএর মতে, অননুমোদিত এসব হর্ন শুধু শব্দদূষণই সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি এ ধরনের হর্ন অনেক চালককে বেপরোয়া ও অতিরিক্ত গতিতে যানবাহন চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন মোটরযান, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। এসব হর্নের বিকট শব্দ পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষভাবে ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুস্বরের হর্ন কিংবা তীব্র ও কর্কশ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, নির্দেশনা অমান্য করে কেউ অননুমোদিত হর্ন ব্যবহার করলে বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD