Logo

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৪:০৬
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরানো, যানবাহনের চলাচল নজরদারি এবং রুট ব্যবস্থাপনা আরও কার্যকর করতে আজ ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া হবে না। একইভাবে ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়নও করা হবে না। গত মঙ্গলবার (২৮ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১ আগস্ট থেকে গণপরিবহনের নিবন্ধন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র দেখাতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে—এমন তথ্যও বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

জিপিএস ডিভাইসের কারিগরি বৈশিষ্ট্য ও প্রয়োজনীয় তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

বিজ্ঞাপন

নতুন এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক ও অন্যান্য অংশীজনের সহযোগিতা চেয়েছে বিআরটিএ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD