ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। পবিত্র এই দিনটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ, তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে সবসময় অনুসরণীয়। মহানবী (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে ন্যায়, সত্য, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার ভিত্তিতে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার বক্তব্যে বলেন যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। তার আগমন সারা বিশ্বের মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।
তিনি আরও বলেন যে, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর-সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়।
মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি, সকলের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সার্বিক দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল-ও পরকালীন কল্যাণ নিশ্চিতে হযরত মুহাম্মদ (সা.) এর প্রতিটি কথা, কর্ম ও জীবনাদর্শ সব মুসলমানদের জন্য অবশ্য অনুসরণীয় মর্মে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে পাকিস্তানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ বাংলাদেশ হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।








