Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৯:১৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু চালুর পর চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে ৮৭৪ জন আহত হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ১৪৭ জন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সফিকুল ইসলাম বলেন, সড়কে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চললে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD