Logo

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২১ আগস্ট, ২০২৬, ১৬:৩১
স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা
ছবি: সংগৃহীত

দাওয়াত খেতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন সেলিম সরকার। তবে আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী ও ৯ বছরের মেয়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের কাছে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুছাইফা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। এরপর ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD