থাইল্যান্ডের ডিটিভি ভিসা আবেদনে বাধ্যতামূলক হচ্ছে নতুন নথি

থাইল্যান্ডের ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনের ক্ষেত্রে নতুন কিছু নথি জমা দেওয়ার নিয়ম চালু হচ্ছে। আগামী সোমবার (৩১ আগস্ট) থেকে এ নিয়ম কার্যকর হবে।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) ঢাকায় অবস্থিত থাই দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ডিটিভি ভিসার আবেদনকারীদের অতিরিক্ত দুটি নথি জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
নতুন নিয়মে আবেদনকারীদের দিতে হবে— ১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশে স্থায়ী বসবাসের প্রমাণপত্র। ২. আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বিকল্প হিসেবে আবেদনকারীর কোনো অপরাধমূলক রেকর্ড নেই—এমন সরকারি নথিও গ্রহণযোগ্য হবে।
দূতাবাস জানিয়েছে, এসব নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভিসার আবেদন করার আগে প্রয়োজনীয় সব কাগজপত্রের হালনাগাদ তালিকা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ। এতে অসম্পূর্ণ নথির কারণে আবেদন প্রক্রিয়ায় জটিলতা এড়ানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসার আবেদন ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।








