যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে সম্মত হয়েছে। এর ফলে দেশটির আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
পোস্টে সার্জিও গর আরও দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে সফল প্রেসিডেন্ট। তার নেতৃত্বে প্রতিদিন লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।








