ডিএমপিতে দুই যুগ্ম কমিশনারের নতুন দায়িত্বে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ পদায়নের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়াকে ক্রাইম প্রিভেনশন দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মহিদুল ইসলামকে ক্রাইম প্রিভেনশন উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্বে এই দুই কর্মকর্তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।








