Logo

সমাজে ন্যায়বিচার নিশ্চিত হলে শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৮
সমাজে ন্যায়বিচার নিশ্চিত হলে শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব
ছবি: সংগৃহীত

সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চপর্যায়ের ফোরাম’-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইরিন খান।

শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্ব জোরদারের জন্য তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর পূর্ণ, সমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্বের বিকাশে বিনিয়োগ বাড়ানো এবং সংঘাত প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া।

তিনি বিশেষভাবে কিশোরী ও তরুণ নারীদের ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং ডিজিটাল দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, কমিউনিটির সহনশীলতা, সামাজিক সংহতি ও শান্তি বিনির্মাণে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোর জন্য টেকসই ও লক্ষ্যভিত্তিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইরিন খান বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক বৈশ্বিক এজেন্ডা থাকলেও শান্তি প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্ব এখনো যথেষ্ট নয়। এমনকি নারীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অনেক সময় তাদের মতামত উপেক্ষিত থেকে যায়।

শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন রাষ্ট্রদূত। পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়সহ নাগরিক সমাজে মানবাধিকার ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে নারীর নেতৃত্ব যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটিও তুলে ধরেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD