Logo

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৩
গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রশ্ন উত্থাপনের কথা থাকলেও অধিবেশনে তার অনুপস্থিতিতে তা আর উপস্থাপন করা হয়নি। তার নাম ঘোষণার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির পরিবেশ তৈরি হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্দেশে নির্ধারিত ছিল।

লিখিত প্রশ্নে গাজী নজরুল ইসলাম জানতে চেয়েছিলেন, দেশে বর্তমানে শ্রম আদালতের সংখ্যা কত, এসব আদালত কোথায় কোথায় রয়েছে এবং সেখানে কতসংখ্যক মামলা বিচারাধীন। পাশাপাশি দ্রুত মামলাগুলো নিষ্পত্তির জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত প্রশ্নটি উত্থাপনের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজী নজরুল ইসলামের নাম ঘোষণা করেন। কিন্তু মাইক্রোফোনে নাম ডাকার পর ফ্লোরের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের আসনে নেই।

এ সময় তাৎক্ষণিকভাবে স্পিকার হাস্যরসের সুরে বলেন, ‘জি এম তো নাই’।

বিজ্ঞাপন

স্পিকারের এই মন্তব্যের পর সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। স্পিকার নিজেও হাসতে থাকেন এবং উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকেও হাসতে দেখা যায়। গাজী নজরুল ইসলাম অধিবেশনে উপস্থিত না থাকায় তার লিখিত প্রশ্নটিও আর উত্থাপিত হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

এরপর সংসদীয় কমিটির বৈঠকেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা যায়। এসব ঘটনার মধ্যেই বৃহস্পতিবার সংসদে তার নাম ঘোষণার পর স্পিকারের তাৎক্ষণিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD