হুইলচেয়ারে সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। এ সময় হুইলচেয়ারে ছিলেন মির্জা আব্বাস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংসদে তাকে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা আব্বাসকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’
সংসদ অধিবেশনে মির্জা আব্বাস প্রবেশের সময় উপস্থিত সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিলেন তিনি।
বিজ্ঞাপন
চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে তার এই উপস্থিতিকে ঘিরে অধিবেশন কক্ষে সহকর্মী সংসদ সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।








