সংসদে প্রথমবারের মতো নিজের দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নিজের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গিয়ে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তিনি। পরে সংসদ অধিবেশনেও অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাস বৃহস্পতিবার জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন। এরপর তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বুধবার রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। দীর্ঘ সময় পর দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।








