Logo

পাঁচ মাসের অপেক্ষার অবসান, আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৯
পাঁচ মাসের অপেক্ষার অবসান, আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় ধরে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই এবার তিনি দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস। চিকিৎসার কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও তার দেশে ফেরার বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD