দেশে ফিরছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় জমেছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানাতে সেখানে অবস্থান নেন। অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটাতে চান তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ইমাম শরিফ বাবু বলেন, ‘মির্জা আব্বাস আমাদের অনুভূতির নাম। দলের দুঃসময়ে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। দলে তার অবদান অনেক। দীর্ঘদিন পর চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। তাকে স্বাগত জানাতেই আমরা এখানে এসেছি।’
বিজ্ঞাপন
তুরাগ থানা যুবদল নেতা মামুন বলেন, ‘মির্জা আব্বাস দলের একজন প্রবীণ ও জনপ্রিয় নেতা। তাকে স্বাগত জানাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছি। তার দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মির্জা আব্বাসের প্রতি নেতাকর্মীদের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, বিমানবন্দরে তাদের উপস্থিতিই তার প্রমাণ। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
নির্ধারিত সময় অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।








