গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার রক্ষায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি বলেন, অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা ঠেকাতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি প্রেস কাউন্সিলকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা কিংবা সাংবাদিকদের বাকস্বাধীনতায় সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই পরিবেশ বজায় থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশনা রয়েছে—গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না। বরং কীভাবে গণমাধ্যমের স্বাধীনতার পরিসর আরও বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করার নির্দেশনা রয়েছে। সাংবাদিকদের নির্ভয়ে এবং বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের সংবাদকর্মীরা দ্রুত এর সুফল পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় তিনি আরও বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত রাখার বিষয়েও সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।








