সংকটে পড়লে বিএনপিই দেশের হাল ধরেছে: প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম গভীরভাবে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে দেশের হাল ধরেছে।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো গোপনে বা আড়ালে থেকে রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলটি সবসময় রাজপথে সক্রিয় ছিল। দেশের ইতিহাসে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে জ্বালানি সংকটকে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের জ্বালানি সংকট পুনরায় তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা স্বৈরাচারী শাসনের সময়ের হোক কিংবা পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় সৃষ্টি হয়ে থাকুক—সবকিছুর সমাধানের চেষ্টা চলছে।
তবে সংকটকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে দেশের প্রচলিত আইন রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান।








