Logo

নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৬
নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়।

এদিন সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে কমিটিগুলোর প্রস্তাব সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ এম মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

এদিকে নাগরিকদের পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD