Logo

কিলার বেনজীর দুবাই আছেন, তাকে দেশে এনে বিচার করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৭
কিলার বেনজীর দুবাই আছেন, তাকে দেশে এনে বিচার করা হবে
ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা। সাবেক এই আইজিপির বিষয়ে সংসদে ৩০ মিনিটের বেশি সময় ধরে আলোচনা হয়।

পরে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বেনজীর আহমেদকে ‘কিলার’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, হাজার হাজার নেতাকর্মী হত্যার সঙ্গে বেনজীর জড়িত এবং তিনি দেশ ও জাতির শত্রু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজীর সেন্ট লুসিয়ায় যাননি, তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সেখানে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মামলা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বিচার হবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিচার কার্যক্রম এগিয়ে নেবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD