Logo

নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা-যাতায়াতসহ মোবাইল ভাতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা-যাতায়াতসহ মোবাইল ভাতা
ছবি: সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্রেড ও বয়সভেদে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতাসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং মোবাইল ভাতা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণের উদ্যোগ রয়েছে। একই সঙ্গে বাড়িভাড়া ভাতার হার কমানো এবং উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা আট বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের সময় নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কয়েক দফায় সম্ভাব্য সময় পেছানোর পর চলতি মাসে গেজেট প্রকাশের জন্য ১৭, ২১ অথবা ২২ সেপ্টেম্বর—এই তিনটি তারিখ আলোচনায় রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বেতন কাঠামোর সারাংশ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে ভেটিং শেষ হলে চলতি মাসেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনিক জটিলতা তৈরি হলে সময়সূচি পরিবর্তিত হতে পারে। ভেটিং শেষ হওয়ার পরই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বাড়িভাড়ায় পরিবর্তন

বিজ্ঞাপন

প্রস্তাবিত পে-স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় এই হার ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় বর্তমানে ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা ৩০ থেকে ৫০ শতাংশ হতে পারে। অন্যদিকে সিটি করপোরেশন ও সাভারের বাইরের এলাকায় বিদ্যমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে শতাংশের হিসাবে বাড়িভাড়া কমলেও নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে গ্রেডভেদে ভাতার প্রকৃত টাকার পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ মূল বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আট বছরেই উচ্চতর গ্রেড

উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলেও পদোন্নতি না হলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় এই সময়সীমা কমিয়ে আট বছর করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয়বার উচ্চতর গ্রেডের ক্ষেত্রে একই গ্রেডে আরও ছয় বছর চাকরির শর্ত রাখা হচ্ছে।

পদোন্নতিযোগ্য পদে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি না পেলে চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার উচ্চতর গ্রেডের সুবিধা পাওয়ার প্রস্তাব রয়েছে। আর যেসব পদে পদোন্নতির সুযোগ নেই এবং ‘ব্লকড পদ’ হিসেবে চিহ্নিত, সেসব পদে তিনবার উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে প্রথমবার আট বছর, দ্বিতীয়বার আরও ছয় বছর এবং তৃতীয়বার পরবর্তী আট বছর চাকরি পূর্ণ হলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।

বয়স অনুযায়ী বাড়ছে চিকিৎসা ভাতা

চিকিৎসা ভাতাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় ৫০ বছর পর্যন্ত বয়সিদের জন্য এই ভাতা ৩ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত বয়সিদের চিকিৎসা ভাতা হবে ৪ হাজার টাকা। পেনশনভোগীদের ক্ষেত্রেও ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সিদের মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সিদের ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সব গ্রেডে মোবাইল ভাতার প্রস্তাব

প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা মোবাইল বিলের সুবিধা পান।

বিজ্ঞাপন

নতুন কাঠামোয় প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

কিছু ভাতা বাড়লেও কমছে নববর্ষ ভাতা

বিজ্ঞাপন

প্রস্তাবিত কাঠামোয় বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশই রাখা হচ্ছে। এসব ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ঝুঁকি ভাতাসহ কয়েকটি বিশেষ ভাতা বর্তমান হারের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতার কাঠামোতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের হিসাবে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

বিজ্ঞাপন

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD