Logo

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১২
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এর ধারা ১২(২) অনুযায়ী এহসান মাহমুদকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ নিয়োগ কার্যকর হওয়ার পর তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবে না। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ কার্যকর হবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান। গত জুলাইয়ে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাদুঘরটির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন নিয়োগের পর ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক করা হয়েছে। এ জন্য তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD