সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারের পদ সৃজন

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারের ৪৯২ পদ সৃজনের লক্ষ্যে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৪ এর উপ সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানান হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারের মোট ৪৯২টি পদ ২০২৬-২৭ অর্থ বছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থ বছরে ২৪৬টি রাজস্ব খাতে অস্থায়ী ভাবে পদ সৃজনের শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।








