Logo

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৫
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ না নেওয়া ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচে অংশ নিয়েছেন ৪ হাজার ৯৬৫ জন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তাদের জন্য এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণেরও আয়োজন করা হবে।

বর্তমানে চলমান দুই দিনের নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD