Logo

রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৩
রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির
ছবি : এআই দিয়ে তৈরি

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুরের ঘটনা এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে।

পরিবহন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের জন্য দেশের সব পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD