নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতার চেষ্টা মোকাবিলা করা হবে: এ্যানি

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা মোকাবিলায় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি।
সভায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এ্যানি।
মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ্যানি বলেন, চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
সভায় চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








