সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিএনজিচালিত গণপরিবহন জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করছে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে বিষয়টি জানানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। একই সময়ে নৌপথের লঞ্চ ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।








