রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি: রেলমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তবে ভাড়া অপরিবর্তিত রাখলে রেলের লোকসান আরও বাড়তে পারে বলে মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রেলের ভাড়া বাড়ানোর চাপ তৈরি হয়েছে। এর আগে ডিজেলের দাম বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি। দীর্ঘদিন ধরে রেলের ভাড়া অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, আপাতত বর্তমান ভাড়াই বহাল থাকছে। রেলের সংশ্লিষ্টদের ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়েছে।
তিনি বলেন, একান্তই ভাড়া না বাড়িয়ে রেল পরিচালনা করা অসম্ভব হয়ে পড়লে যৌক্তিকভাবে ভাড়া সমন্বয় করা হতে পারে। তবে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শেখ রবিউল আলম আরও বলেন, রেলের পরিচালন ব্যয়ের মধ্যে জ্বালানি, বেতন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচ রয়েছে। ভাড়া না বাড়ানোর কারণে লোকসান বাড়লেও জনস্বার্থ বিবেচনায় আপাতত ভাড়া অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে।








