Logo

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৮
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ উপকৃত হয়। শিল্প ও বাণিজ্যের টেকসই বিকাশে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি জানান, অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন।

জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নিটওয়্যার শিল্পের অবদানের জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বিকেএমইএ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD