Logo

‘আওয়ামীপন্থি লোকজনকে সরাতে’ সকল সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২২
‘আওয়ামীপন্থি লোকজনকে সরাতে’ সকল সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ
ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সব কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে কমিটিগুলো হালনাগাদ করে সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৮ আগস্ট এ বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হওয়ায় সেগুলোর অনেক তথ্য হালনাগাদ নেই। কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সম্পর্কিত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদের প্রয়োজন হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।

এ ছাড়া কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে জেলা প্রশাসকের সভাপতিত্বে পরিচালিত ৯৮টি কমিটিসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান কমিটি হালনাগাদ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মূলত কমিটিগুলো থেকে ‘আওয়ামীপন্থি লোকজনকে সরাতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, পুরোনো কমিটিতে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকা এবং দীর্ঘদিন সভা না হওয়ার বিষয়গুলো পুনর্গঠনের পেছনে বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলোর ভাষ্য, পুরোনো কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম আরও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য সূত্র : জাগো নিউজ

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD