জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মধ্যপ্রাচ্যের সংঘাত ও এলএনজি সরবরাহব্যবস্থায় সাময়িক জটিলতার কারণে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে জ্বালানি দেশে আসছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহের প্রধান কেন্দ্রগুলোতে জটিলতা তৈরি হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক সমস্যা হয়েছিল। জ্বালানি কেনার পরও তা সময়মতো দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের ঘটনাও সরবরাহে বিলম্বের কারণ হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, এসব জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে এবং জ্বালানি দেশে আসছে। বিশ্বজুড়েও এমন সাময়িক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বর্তমানে জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা বা নতুন জটিলতা না হলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
জ্বালানি সংকটের কারণে জনগণের কিছুটা ভোগান্তি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। সংকট মোকাবিলায় বিকল্প উৎস খোঁজা হয়েছে এবং বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উদ্যোগে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার কাজ এগিয়েছে বলেও দাবি করেন তিনি। সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করেছেন বলে জানান মন্ত্রী।
জনগণ যাতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।








