Logo

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ৩০০ জনকে যাচাই করা হচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১০
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ৩০০ জনকে যাচাই করা হচ্ছে
ছবি: সংগৃহীত

রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য আসে। এরপর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড হয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তাদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সেখানে আরও কোনো কর্মকাণ্ড হয়েছে কি না এবং কী কারণে তারা একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিসি হারুন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জড়ো হওয়া মানুষের সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।

ডিসি হারুন বলেন, “তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি।”

বিজ্ঞাপন

যাচাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় অন্য প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেখানে সাংবাদিক বা অন্য কোনো পেশার মানুষ আটক হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, সেখানে সাংবাদিকসহ বিভিন্ন পেশার কেউ ছিলেন কি না, তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জড়ো হওয়ার জন্য কোনো অনুমতি ছিল কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে যাচাই চলছে বলে জানান তিনি। ঘটনাস্থল পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের প্রয়োজনে আটক ব্যক্তিদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে বলেও জানান মতিঝিল বিভাগের এই পুলিশ কর্মকর্তা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD