Logo

সাংবাদিকদের অধিকার ও ওয়েজবোর্ড নিশ্চিতে কাজ করছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৯
সাংবাদিকদের অধিকার ও ওয়েজবোর্ড নিশ্চিতে কাজ করছে সরকার
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণ, কল্যাণ নিশ্চিত করা এবং ওয়েজবোর্ডসহ পেশাগত অধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক নন—এমন কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা নিতে না পারেন, সেজন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা প্রয়োজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী সভায় পাওয়া মতামতের ভিত্তিতে সভায় একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছেই পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য কে সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এবং কে হবেন না, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরির প্রস্তাবও দেন ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের স্বীকৃতির ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা সম্ভব কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ চান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইআরএফের সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদ-উল-হক, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD