Logo

তারেক রহমানের সুবিধাজনক সময়েই ভারত সফর হবে: দিনেশ ত্রিবেদী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৫
তারেক রহমানের সুবিধাজনক সময়েই ভারত সফর হবে: দিনেশ ত্রিবেদী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই এবং দ্বিপক্ষীয় সম্পর্কের পরিস্থিতি ইতিবাচক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ত্রিবেদী। এর আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারতের আমন্ত্রণ বহাল রয়েছে। তবে সফরের জন্য উপযুক্ত সময় বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। দুই দেশের প্রধানমন্ত্রী যখন নিজেদের জন্য সময়টিকে সুবিধাজনক মনে করবেন, তখনই সফর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ত্রিবেদী আরও বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব রয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতেও তিনি জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নিজস্ব বিষয় এবং ভারতের আমন্ত্রণ রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের জনগণের কল্যাণে দূরদর্শী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

নিজেদের আলোচনাকে ইতিবাচক ও খোলামেলা উল্লেখ করে ত্রিবেদী বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য হলেও এতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক নিউইয়র্ক সফরের প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। ত্রিবেদী বলেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক ভালো হয়েছে এবং সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতের পক্ষ থেকে এর আগে একাধিকবার বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী পথে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে।

সেপ্টেম্বরের শুরুতে ত্রিবেদীও বলেছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ভারতের আমন্ত্রণ বহাল রয়েছে এবং উপযুক্ত সময়ে সফরটি হবে বলে তারা আশাবাদী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD