দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
বিজ্ঞাপন
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। তবে দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, ২২ অক্টোবরের ছুটির বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
প্রস্তাব অনুযায়ী, ২২ অক্টোবরের কর্মদিবসের পরিবর্তে পরবর্তী কোনো একটি ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে। শনিবারকে বিকল্প কর্মদিবস হিসেবে বিবেচনা করে প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
২২ অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদিত হলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি হবে। এর মধ্যে ২০ ও ২১ অক্টোবর পূজার ছুটি, ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকবে।
বিজ্ঞাপন
তবে ২২ অক্টোবরের ছুটি কার্যকর হবে মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রজ্ঞাপন জারির পর।








