Logo

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৪
বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার জনগণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে সম্প্রতি চাঁদা দাবির অভিযোগ ওঠে। কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির ঘটনার পর লাইভে এসে দলীয় পরিচয়ে তার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ করেছিলেন।

তবে পরদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা চাননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুতরাং ঢালাও ব্লেম করার জন্য, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন তার কাছে চাঁদা চাননি। কিন্তু তারপরও কেন বলছেন বিএনপি চাঁদাবাজ? এজাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।

ঘটনার তদন্তের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নিউগিনি প্রপার্টিজ কিংবা আশপাশের জমির মালিক—যেই জড়িত থাকুক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাব খাটানোর কিছু নেই, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই।

বিজ্ঞাপন

মাটিকাটায় জমি দখলের একটি ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি। ওই ঘটনায় গোলাগুলির অভিযোগ রয়েছে এবং মামলা ও তদন্ত চলছে।

মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, কেউ এজাহার নিয়ে গেলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশকে প্রাথমিক তদন্ত করতে হয়। কারণ এজাহারে যা লেখা থাকে, তা যাচাই ছাড়া সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করলে ভিত্তিহীন অভিযোগও মামলার অংশ হয়ে যেতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, সংশ্লিষ্ট এস্টেট কোম্পানির একজন পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করেছেন।

এদিকে একই দিনে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো নির্দেশনায় তার হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। কয়েকটি ব্যাংক এ ধরনের চিঠি পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD