Logo

অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৬:১১
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া রাজধানীর সড়ক ও ফুটপাতে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল ক্রোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং জনভোগান্তির বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য সিটি করপোরেশন কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান নির্ধারণ করে দিয়েছে। এসব অনুমোদিত এলাকার বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূলসড়কসহ রাজধানীর কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসতে দেওয়া হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শহরের সব হকারকে শৃঙ্খলার আওতায় আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এবার থেকে মালামাল ক্রোকের পাশাপাশি সরাসরি মামলা করা হবে বলেও জানান তিনি।

হকারদের নোটিশ দেওয়া এবং পুনর্বাসনের বিষয়ে আবদুস সালাম বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে নোটিশ দেওয়ার কোনো বিষয় নেই।

বিজ্ঞাপন

পুনর্বাসনের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যেসব নাগরিক সিটি করপোরেশনকে ট্যাক্স দেন, তারা কী চান—সেই বিষয়টি সামনে রেখে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে চলমান কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তার ভাষ্য, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তিনি জানান, ওয়াসাসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের জনভোগান্তির স্থায়ী সমাধান প্রসঙ্গে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পর নিয়মিত বৈঠক হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD