Logo

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪০৬১ মামলা, ডাম্পিং ১০০০ গাড়ি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ১৬:৪২
রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪০৬১ মামলা, ডাম্পিং ১০০০ গাড়ি
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ১ হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন ট্রাফিক বিভাগের বরাত দিয়ে এসব তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, ১০টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, আটটি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মতিঝিল বিভাগে ২৭টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৫৩টি মোটরসাইকেলসহ ৫২৫টি মামলা করা হয়। একই সংখ্যক মামলা হয়েছে ওয়ারী বিভাগেও। সেখানে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগে ১১টি বাস, চারটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৪টি মোটরসাইকেলসহ ২১৩টি মামলা করা হয়েছে।

মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এ বিভাগে মোট মামলা হয়েছে ৫২২টি।

অভিযানে সবচেয়ে বেশি মামলা করেছে ট্রাফিক-গুলশান বিভাগ। এ বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ৯৪৮টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD