ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ গ্রেফতার ৪২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে ১১৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৬ জন, রমনা বিভাগ থেকে ৪২ জন, লালবাগ বিভাগ থেকে ৪১ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন এবং গুলশান বিভাগ থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ পাঁচজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








