Logo

শেরপুরে রাজমিস্ত্রি অপহরণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১ অক্টোবর, ২০২৬, ২১:৫২
শেরপুরে রাজমিস্ত্রি অপহরণের অভিযোগে মামলা, গ্রেফতার ১
ছবি প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে মো. শরিফ শেখ (৩৪) নামের এক রাজমিস্ত্রিকে অপহরণের অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাঁর স্ত্রী মোছা. সাদিয়া খাতুন শেরপুর থানায় মামলাটি করেন।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রেজাউল কবির শরিফকে বাড়ি থেকে হাপুনিয়া বাজারে নিয়ে যান। রাত সোয়া ৮টার দিকে বাজারে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁদের অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে রেজাউলকে ছেড়ে দেওয়া হলেও শরিফের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর রাতে দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

•

•

আরেক ভুক্তভোগী কবির হোসেন বলেন, ‘আমি তাঁদের ডাকে অফিসে গিয়েছিলাম। তাঁরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমি এর বিচার চাই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন, ঘটনার মামলার প্রেক্ষিতে অপহরনকৃত শরিফ শেখকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া প্রকৃত রহস্য উন্মোচনে প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD