Logo

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
১ অক্টোবর, ২০২৬, ১৭:৪১
বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং দলটি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। তার দাবি, আগের ১৭ বছরে মানুষের ভোটের অধিকার ও মতপ্রকাশের সুযোগ সীমিত করা হয়েছিল এবং জনগণের দুর্ভোগের কথাও যথাযথভাবে শোনা হয়নি।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ওই শাসনের অবসান ঘটিয়েছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারেক রহমান বলেন, বিএনপি সেই দায়িত্ব পাওয়ার পর আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে কাজ করবে।

বিজ্ঞাপন

দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম না নিয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে এর ক্ষতি দেশের সাধারণ মানুষেরই হবে।

বক্তব্যে একটি ‘গুপ্তদল’-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠীর কিছু সদস্য নারীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত। তবে একটি ঘটনার বিষয়ে তদন্ত চলমান থাকায় সেটি নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ফেনীর উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটির উদ্বোধন বৃহস্পতিবার পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় করা হয়।

প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদী ও জলাশয় পুনর্খনন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD