রাজনৈতিক সংঘাত এড়িয়ে সমঝোতার পরিবেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতিতে সংঘাত, প্রতিহিংসা ও পরস্পরকে হয়রানির সংস্কৃতি পরিহার করে জাতীয় স্বার্থে সমঝোতার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ‘ম্যাব’-এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংগঠনটি দেশের নানা ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিচ্ছে এবং উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তার ভাষ্য অনুযায়ী, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে গবেষণাভিত্তিক তথ্য তুলে ধরে জনগণকে সচেতন করা এবং গণতান্ত্রিক উত্তরণে সংগঠনটি ভূমিকা রেখেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাষ্ট্রপতি বলেন, একে অন্যকে দোষারোপ, রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছিল। রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাব’-এর মতো পেশাজীবী সংগঠন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। সংগঠনটির যোগ্য ও দক্ষ সদস্যদের অভিজ্ঞতা ও সক্ষমতা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় ‘ম্যাব’-এর প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার অতীত সহযোগিতা ও উৎসাহের কথা স্মরণ করে ভবিষ্যতেও পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের সহযোগিতার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ‘ম্যাব’-এর সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির এবং গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।








