Logo

পথশিশুদের দুপুরের খাবার খাওয়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ২১:৪৫
পথশিশুদের দুপুরের খাবার খাওয়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণিতে নিয়মিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি দেখে সালাম দেওয়া পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এসব মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় দূর থেকে তারা নিয়মিত সালাম দেন। প্রধানমন্ত্রীও তাদের সালাম গ্রহণ করেন বলে জানানো হয়েছে।

যাতায়াতের পথে তাদের নিয়মিত দেখতে পাওয়ার পাশাপাশি তাদের জীবনযাপন ও অসহায়ত্বের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আসে।

শনিবার (৩ অক্টোবর) এসব মানুষের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা পথশিশু, বয়স্ক নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন তাদের বিজয় সরণির একটি রেস্টুরেন্টে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত কয়েকজন একসঙ্গে খাবার খান।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা। তাদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন—এটিই তারা আগে জানতেন। তবে তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করা হবে, তা তারা কখনো ভাবেননি।

দুপুরের খাবারের এই আয়োজনকে ঘিরে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD