সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি

ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেন। সবার ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাসের মধ্যে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণা চালানোর উদ্যোগ দেখা যাচ্ছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
দেশের ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করে এগিয়ে নেওয়া কঠিন হলেও সরকার বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কেউ যেন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সেখানে যাওয়ার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধিদলে ছিলেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুবর্ণা সিকদার (ঠাকুর), কমিটির উপদেষ্টা আহসান হাবিব অপু ও সমেন কুমার সাহা, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন খুলনা জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের নেতারা।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।








