Logo

২২ অক্টোবরের ছুটি অনুমোদন, দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৯:১৫
২২ অক্টোবরের ছুটি অনুমোদন, দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিমন্ত্রী বিষয়টি জানিয়েছেন।

২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদিত হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজায় ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

বিজ্ঞাপন

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। তবে মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকবে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারি হলে দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD