দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
আবার ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) রয়েছে পরবর্তী সাপ্তাহিক ছুটি। ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবর শেষ হলেও পরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর (রবিবার)।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করবে।








